প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধর্ন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া থাইল্যান্ডের রাজকন্যার সঙ্গে থাকা সফর সঙ্গীরা এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
চারদিনের রাজকীয় সফরে ২৮ মে সোমবার ঢাকায় এসেছেন থাই রাজকন্যা মহাচক্রী সিরিনধর্ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: