জাতীয়

নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পরাজয়ের আশঙ্কায় আগামী নির্বাচন থেকে সরে যাওয়ার নানা অজুহাত তৈরি করছে বিএনপি— অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি গাড়ি মেরামত কারখানায় ঝটিকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জোসেফ মুক্ত হতে পারলে খালেদা জিয়া কেন মুক্ত নয়—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জোসেফের বিষয়টি তিনি অবহিত নন। যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল তাদের নেতাদের মুখে এ নিয়ে কথা মানায় না।

তিনি বলেন, যে দল গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দেয় সেই দলের নেতাদের মুখে সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভীত বিএনপি।

সকালে রাজধানীতে গাড়ি মেরামত করাখানা পরিদর্শনে গিয়ে তিনি ঈদের আগে-পরে রাস্তা খোড়াখুড়ির কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে বিআরটিএকে নির্দেশ দেন তিনি।

ঈদের আগে ও পরে জনদুর্ভোগ কমাতে রাস্তা রাস্তা খোঁড়ার কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ