জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। দুপুর ১২ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩০০ দুঃস্থ শিশুর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১১টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ