জাতীয়

টিকিট বিক্রির দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়

টিকিট বিক্রির দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়
টিকিট বিক্রির দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন শনিবার কমলাপুর রেলস্টেশনে রাত থেকেই ছিল টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। ভ্যাপসা গরমে টিকিট বিক্রির ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

ঈদের সময় যতো ঘনিয়ে আসছে বাড়ি ফেরার আকাঙ্খা ততো বাড়ছে। তাই বাড়ি গিয়ে সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রেনের টিকিট সংগ্রহের জন্য উপচেপড়া ভিড় কমলাপুর রেলস্টেশনে। সকাল থেকে ২৬টি কাউন্টারে ১১ জুনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার থাকলেও শৃঙ্খলা না থাকার কারণে টিকিট পেতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। টিকিট বিক্রিতে ধীরগতির বিষয়েও অভিযোগ তাদের।

এত কষ্টের মাঝেও কাঙ্খিত টিকিটটি হাতে পেয়ে উচ্ছাস অনেকের মাঝে।

এদিকে, স্থান সংকুলন না থাকায় টিকিট বিক্রিয় কাউন্টার বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ৩ জুন দেয়া হবে ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন পাওয়া যাবে ১৪ জুনের এবং সর্বশেষ ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকিট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ