পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া না গেলেও একরাম নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করবে একজন মেজিস্ট্রেট— তদন্ত শেষে ওই মেজিস্ট্রেটের রিপোর্ট আনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত কমিশনার একরামুল হক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একরামের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ওই অডিও রেকর্ডটিও দেয়নি—তবে আমরা রেকর্ডটি শুনেছি।
২৬ মে রাতে একরাম নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার তার পরিবার সংবাদ সম্মেলন করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: