মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত টেকনাফের কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুলের মৃত্যুর ঘটনা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
রোববার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিতে মাদক বিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
তিনি আরো জানান, একরামুলের সঙ্গে তার পরিবারের কথোপকথনের অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে।
যতদিন মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
এসময় মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত যুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: