ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে- রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল।
টিকিট বিক্রির ধীরগতিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তারা অভিযোগ করেছেন, যাত্রীদের লাইন নিয়ন্ত্রণে ব্যর্থ রেলওয়ে পুলিশ।
তারা বলেন, বিশৃঙ্খলার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাড়াঁনোর পরও যথাসময়ে টিকিট পাচ্ছেন না।
আর রেল কর্তৃপক্ষ বলেন, কোনো অনিয়ম হচ্ছে না নির্বিঘ্নেই যাত্রীরা টিকিট পাচ্ছেন।
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে প্রত্যাশা সবার একই কাঙ্খিত টিকিট ।
একে তো গরম অন্যদিকে ধীরগতিতে বিরক্ত টিকিট প্রত্যাশীরা – তাদের অভিযোগ শৃঙ্খলা রক্ষা করতে পারছে না রেল পুলিশ।
এসব অভিযোগ অস্বীকার করে রেলওয়ে পুশিল বলছে, টিকিট বিক্রি থেকে শুরু করে যাত্রীসেবায় তাদের কোনো গাফিলতি নেই।
তবে, এতকিছুর পরও সব কষ্ট দূর হয়ে যায় কাঙ্খিত টিকিটটি হাতে পেয়ে।
গতবারের চেয়ে টিকিট কাউন্টার বাড়ানোসহ বিশেষ ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে জানান স্টেশন ম্যানেজার সীতাংশ চক্রবর্তী।
তিনি বলেন, যাত্রীরা নির্বিঘ্নেই টিকেট পাচ্ছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন পাওয়া যাবে ১৪ জুনের এবং সর্বশেষ ৬ জুন দেয়া হবে ১৫ জুনের টিকিট।