জাতীয়

একচুলও ছাড় নয় মাদক ব্যবসায়ীদের: ডিএমপি কমিশনার

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে—মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। যারা এরসঙ্গে সম্পৃক্ত তাদের একচুলও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী সে যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।

রোববার সকালে রাজধানীর আজিমপুরে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় এসব কথা বলেন।

এবারের রমজানে গত ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি— এ কথা উল্লেখ করে অপরাধ দমনে ও মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বস্ত্র বিতরণের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা ও মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে ডিএমপি অসহায়, এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ