জাতীয়

কোনো চাপের মুখেই মাদকবিরোধী অভিযান বন্ধ হবে না

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

কোনো চাপের মুখেই মাদকবিরোধী অভিযান বন্ধ করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারের মাদক বিরোধী অভিযানে ঈর্ষাণিত হয়েই বিএনপি বিভ্রান্তকর মন্তব্য করে যাচ্ছে– এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ অভিযানে কোনো ধরনের অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর বিআরটিএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে কোনো অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে কিন্তু কোনোভাবেই এ অভিযান বন্ধ করা হবে না।

নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিএনপি এই অভিযানের বিরুদ্ধে বিভ্রান্তকর কথা বলছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকালে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৭ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং জাপান ও ভারতের যৌথ মালিকানাধিন কোম্পানির মধ্যে এই চুক্তি অনুষ্ঠিত হয়।

এই প্যাকেজের আওতায় চলন্ত সিড়ি ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থাপনার জন্য ৪ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয় হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ