যানজট নিরসন- যাত্রী ভোগান্তি দূর ও বাড়তি ভাড়া আদায় বন্ধে নানা উদ্যোগ নেয়া হয়েছে—বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে মতিঝিল বিআরটিসির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে ১৩ থেকে ১৫ জুন বিআরটিসির বিশেষ বাস চলবে। আর ৫ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে।
মহাসড়কের যানজট নিরসনে নানা উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী আরো বলেন, অতিরিক্ত ভাড়া আদায় না করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ঈদের ঘরমুখো রাজধানীবাসীর সড়ক পথের যাত্রা নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশেন (বিআরটিসি)। এবার ঈদ যাত্রায় যোগ হচ্ছে বিআরটিসির ৯০৪টি বাস। আগামীকাল (মঙ্গলবার) থেকে এসব বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: