বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন ২০১৮ থেকে কার্যকর হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: