জাতীয়

বিএনপি ছাড়া সব নিবন্ধিত দলই নির্বাচনে অংশ নেবে: কাদের

জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের বন ও ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ সেমিনারে ওবায়দুল কাদের
জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের বন ও ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ সেমিনারে ওবায়দুল কাদের

বিএনপি ছাড়া সব নিবন্ধিত দলই আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের বন ও ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ জানুয়ারির মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলার আশা পূরণ হবে না এবার।

সেমিনারে তিনি আরো বলেন, বিএনপির মধ্যে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নতুন কমিটি দিয়েছে। পেপারে দেখেছি সেই কমিটিতে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তরুণ সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যেতে হবে ও মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।

নেতিবাচক রাজনীতির জন্য গভীর খাদের কিনারে আজ বিএনপি—এ কথা জানিয়ে কাদের বলেন, ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন এবার হবে না।

তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ নিহত হলে কাউকে ছাড় দেয়া হবে না।

খালেদার জিয়ার জামিন হলে বিচার বিভাগ স্বাধীন আর না হলে সরকারের আজ্ঞাবহ এটিই বিএনপির মনোভাব- এমন অভিযোগও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ার’ দেয়া হয়েছে। একরামুল কাদের লোক? আপনাদের (বিএনপি) মধ্যেও মাদক সম্রাট রয়েছে। এবার তাদের খোঁজা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ