জাতীয়

মাদকের আখড়া নির্মূল না পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকসেবী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে।

তবে স্বজনদের অভিযোগ কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে কোনোভাবেই যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়টি নজর দেয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আর মাদক সেবন ও ব্যবসার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার রাজধানীর গুলিস্থান জাতীয় হ্যান্ডবল মাঠে দুঃস্থদের মাঝে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, যতদিন পর্যন্ত মাদকের আখড়া নির্মূল করা না হবে ততদিন রাজধানীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি— তবে অভিযানে নীরিহ মানুষ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টি খেয়াল রাখার নির্দেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন বাশবাড়ি এলাকায় মাদক বিরোধী দুই ঘন্টাব্যাপী এই অভিযানে সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়।

আটককৃতদের স্বজনরা প্রিজন ভ্যানের সামনে এসে কান্নায় ভেঙে পরেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় আটককৃতদের যাচাই বাছাই করে নিরপরাধীদের ছেড়ে দেয়া হবে বলে জানান এসি ওয়াহিদুজ্জামান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ