বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী। একে একে শ্রদ্ধা জানায়, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সৃষ্টির মূল ভিত্তিই হলো বঙ্গবন্ধুর ছয় দফা।
এ সময় বাজেট নিয়ে বিএনপির সমালোচনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এবারের বাজেটে কর বাড়ছে না অথচ বিএনপি সমালোচনা করছে। জনগণ এ বাজেটে খুশি আর জনগণ কেন খুশি এজন্যই অখুশী বিএনপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: