বাংলাদেশ সৃষ্টির মূল ভিত্তিই হলো বঙ্গবন্ধুর ছয় দফা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগরের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় বাজেট নিয়ে বিএনপির সমালোচনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এবারের বাজেটে কর বাড়ছে না অথচ দলটির নেতারা সমালোচনা করছেন। জনগণ এ বাজেটে খুশি আর জনগণ কেন খুশি এজন্যই অখুশি তারা।
এর আগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী। একে একে শ্রদ্ধা জানান, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।