জাতীয়

প্রস্তাবিত বাজেট নির্বাচনী নয়- জনগণের: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

প্রস্তাবিত বাজেট নির্বাচনী বাজেট নয় বরং এটি জনগণের বাজেট—এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ফেরিঘাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বড় বাজেট হচ্ছে বড় চ্যালেঞ্জ- এ চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস এ সরকারের আছে। আর বাজেট ভালো হয়েছে বলে বিরোধী দলের সমালোচনা থাকবেই।

ঈদে মানুষ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে, সেজন্য মহাসড়কে যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে মেঘনা-গোমতী ফেরি সার্ভিস চালু করা হচ্ছে বলে জানান তিনি।

আর ভোলায় এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ উপকৃত হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে যারা সমালোচনা করেন তারা দেশের উন্নয়ন চান না। বাজেট নিয়ে সিপিডি বিশ্লেষনেরও সমালোচনা করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ