রোহিঙ্গা বিতাড়ন নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনা করা যায় কিনা- সে বিষয়ে মতামত চেয়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির পাঠানো চিঠির জবাব দিয়েছ বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, রোম সংবিধিতে সই করার কারণে আইসিটির জবাব দেওয়ার এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের।
জবাবে মিয়ানমারের বিচারের বাংলাদেশ পক্ষে মত দিয়েছে কিনা-এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেন তিনি।
শাহরিয়ার বলেন, আইসিসি যেসব তথ্য চেয়েছে- নিজেদের অভিজ্ঞতার আলোকে তা জানানো হয়েছে। তবে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মধ্যেই এ সংকটের সমাধান সম্ভব।
এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনে যথাযথ সরকারি নজরদারি না থাকলে এটি একটি ফাঁদ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায় তারা।