প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে কানাডার পথে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শুক্রবার দুবাই ত্যাগ করেছেন। সেখানে তিনি ৫ ঘন্টা যাত্রাবিরতি করেন। ইউএই-তে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর টরেন্টো পৌঁছানোর কথা।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিনসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা। টরেন্টোতে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী টরেন্টো থেকে কুইবেক যাবেন।
কুইবেকের রাজধানী মন্ট্রিয়ালে অধিবেশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে দুবাই হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।