ঈদে যাতে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে বা ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে না পারে— সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে ঘাটগুলো নিয়ন্ত্রণ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: