জাতীয়

টাইগ্রেসদের অভিনন্দন রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর

টাইগ্রেসদের অভিনন্দন রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর
টাইগ্রেসদের অভিনন্দন রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর

এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাদের এমন অর্জনে অভিবাদন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক বিবৃতিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের অসাধারণ সাফল্য ও দলের এমন স্পৃহায় আমি সত্যিই গর্ববোধ করছি।’

মেয়েদের অভাবনীয় সাফল্যে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিবৃতিতে তিনি বলেছেন, ‘মেয়েদের অসাধারণ নৈপুণ্য ও দলীয় স্পৃহায় পুরো জাতিই আজ গর্বিত।’

প্রধানমন্ত্রী এ সময় মেয়েদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি আরও আশা করেন মেয়েদের জয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কোনও ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের এটাই সেরা সাফল্য।

বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ