জাতীয়

বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরতে ট্রুডোকে অনুরোধ শেখ হাসিনার

শেখ হাসিনা-জাস্টিন ট্রুডো
শেখ হাসিনা-জাস্টিন ট্রুডো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত দিতে কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার স্থানীয় সময় দুপুরে কুইবেকে হোটেল চাতিউ ফ্রন্তেনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানান প্রেস সচিব।

নূর চৌধুরীকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নূর চৌধুরী আত্মস্বীকৃত খুনি, বাংলাদেশের আদালতে তিনি সাজাপ্রাপ্ত— তিনি কানাডায় বাস করছেন।

নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার আইনের জটিলতার কথা উল্লেখ করে জাস্টিন ট্রুডো বলেন, আমি আপনার কষ্টটা বুঝি।

কানাডিয়ান প্রধানমন্ত্রী আরও বলেন, নূর চৌধুরীর কানাডায় কোনো সিটিজেন স্ট্যাটাস নেই।

এটি কিভাবে সমাধান করা যায় কানাডা সরকারের কর্মকর্তারা এ নিয়ে কাজ করছে বলে শেখ হাসিনাকে জানান ট্রুডো।

রোহিঙ্গা সংকট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

রোহিঙ্গা সংকটে পাশে দাঁড়ানোর জন্য কানাডিয়ান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন করতে বললে তারা নিরব থাকে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ