ইয়াবা পাচার রোধে গোয়েন্দা তথ্য বিনিময়ে মিয়ানমার বাংলাদেশকে কোনো সহযোগিতা করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ইয়াবা পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ৩টি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিয়ানমারকে ইয়াবার উৎপাদন বন্ধ এবং তাদের সীমান্তে অবস্থিত ইয়াবা তৈরির কারখানা সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যমান আইনে কোনো ব্যক্তির দখলে মাদক পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: