স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে অস্মতি জানিয়েছেন বিএনপি চেয়ারপ্যারসন খালেদা জিয়া।
মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য বিএসএমউতে নেয়ার কথা ছিল।
কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। তবে তিনি বিএসএমইউতে যেতে রাজি নন। খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, কারা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী খালেদার চিকিৎসার সব প্রস্তুতি রয়েছে। তার জন্য ৫১২ নাম্বার কেবিন বরাদ্দ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: