আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আইসিসির অনুরোধে সাড়া দিয়ে সোমবার সকালে রোঙ্গিগা ইস্যুতে বাংলাদেশ তার আনুষ্ঠানিক অভিমত জমা দিয়েছে। আগামী ২০শে জুন আইসিসির প্রি-ট্রায়ার চেম্বারে এ বিষয়ে শুনানি হবে বলে নিশ্চিত করেছে সরকারের একজন কমর্কতা।
এর আগে সোমবার সকালে নেদারল্যান্ডের আইসিসি সদর দপ্তরে আদালতের রেজিষ্টার পিটার লুইসের কাছে অভিমতটি জমা দেন বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। গত ৭মে আইসিসি একটি চিঠির মাধ্যমে ১১ জুনের মধ্যে প্রকাশ্যে কিংবা গোপনে রোঙ্গিগা বিষয়ে আভিমত ব্যাক্ত করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়।
বাংলাদেশ ছাড়াও এখন পযর্ন্ত তিন ব্যাক্তি ও প্রতিষ্ঠান আইসিসির অনুরোধে সাড়া দিয়ে তাদের অভিমত জমা দিয়েছে।
বিষয়টি স্পর্শকাতর বিবেচনায় বাংলাদেশ সরকার গোপনীয়ভাবে তাদের অভিমত দিয়েছে জানিয়ে সরকারের একজন কমর্কতা বলেন ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশ সরকার ঘটনার বিস্তারিত দিতেও প্রস্তুত আছে।