জাতীয়

বিএনপি চাইলে খালেদা জিয়াকে সিএমএইচে নেয়া হতে পারে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চাইলে খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য নেয়া হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বেসরকারি হাসপাতালে খালেদার চিকিৎসার ব্যয় বহনের প্রস্তাব দিয়ে মঙ্গলবার তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিলে— তারই পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই, কারণ সবচেয়ে সমৃদ্ধ হাসপাতাল এটি। বলেন, সরকারের সর্বোচ্চ ব্যবস্থায় যেখানে উন্নত চিকিৎসা হবে তার। সেখানে খালেদা জিয়াকে নেয়ার প্রস্তাব দেয়া হবে।

তিনি আরো বলেন, ব্যক্তিগত ও বিশ্বস্ত চিকিৎসক যারা আছেন তাদেরকে অনুরোধ করা হবে খালেদার চিকিৎসার সময় তারা যেন সেখানে থাকেন।

এদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপ্যারসন খালেদা জিয়া অসম্মতির কারণে নেয়া হয়নি- বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ