জাতীয়

নাগরিকের ইলেকট্রনিক হেল্থ রেকর্ড তৈরি করছে সরকার: স্বাস্থমন্ত্রী

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

সরকার দেশের সব নাগরিকের ইলেকট্রনিক হেল্থ রেকর্ড তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, সরকার জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে নাগরিকদের হেল্থ কার্ড রেকর্ড ডাটাবেজ তৈরির একটি পরিকল্পনা গ্রহণ করেছে। একজন ব্যক্তির সারাজীবনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এখানে সংরক্ষিত থাকবে। এটি অনুসরণ করে চিকিৎসকরা পরামর্শ দিতে পারবেন।

সরকারি দলের সংসদ সদস্য মামুন রশীদ কিরণের আরেক প্রশ্নের জবাবে নসিম বলেন, বর্তমানে চিকিৎসা বাবদ সরকারিভাবে প্রতিটি রোগীর জন্য বছরে ব্যয় হয় ৭৬ হাজার ৩৭৪ টাকা। খাবার বাবদ রোগীর প্রতিদিনের ব্যয় ১২৫ টাকা।

বর্তমানে দেশে এমবিবিএস রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা ৮৭ হাজার ৩২১ জন ও বিডিএস রেজিস্টার্ড চিকিৎসক ৮ হাজার এবং এদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা ২৮ হাজার ৭৮১ জন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ