আগের যেকোনো সময়ের চেয়ে জনগণের ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
পাটুরিয়া ছাড়া কোথাও কোনো সমস্যা নেই –এ কথা জানিয়ে তিনি আরো বলেন, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ নেই থাকলে কঠোর ব্যবস্থার নেয়া হবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বলেন, সিএমএইচ ভালো এর চেয়ে আর ভালো কোথায় আছে। চিকিৎসা করতে চাইলে সিএমএইচ আর রাজনীতি করতে চাইলে অন্য কথা।
বিদেশি শক্তির কোনো সুযোগ নেই কোনো দলকে ক্ষমতায় আনার— কথায় কথায় নালিশ ছাড়া কিছু নেই বিএনপির বলেও মন্তব্য করেন তিনি।
রাস্তার জন্য এবার যানজট হবে না— প্রধানমন্ত্রীও খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: