জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় সিএমএইচ ভালো স্থান: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সিএমএইচের চেয়ে ভালো কোথায় আছে— চিকিৎসা করতে চাইলে সিএমএইচ আর রাজনীতি করতে চাইলে অন্য কথা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে সাহায্য চাইতে ভারতে গেছে বিএনপির নেতারা। কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসায় কোনো গাফিলতি যেন না হয় সে ব্যাপারে সচেষ্ট সরকার।

তিনি আরো বলেন, সিএমএইচের চেয়ে ভালো চিকিৎসা ব্যবস্থা দেশের কোথাও নেই। সেখানে চিকিৎসার প্রস্তাবটি প্রত্যাখান করা উচিত নয়।

সম্প্রতি বিএনপির নেতারা ভারত সফরে গিয়ে জাতীয় স্বার্থ নিয়ে কোনো কথা বলেনি— এ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ না করে বিএনপিকে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে ১৪ দলীয় জোট শরীকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি কৌশলগত ব্যাপার।

এ ব্যাপারে দলের নেতাদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দেওয়া আহ্বান এ সাধারণ সম্পাদকের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ