ঈদের যাত্রার চর্তুথ দিনে রাজধানীর বাস-ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় জমেছে। বুধবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন যাত্রীরা।
আর অন্যদিনের তুলনায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রী।
স্টেশন মাস্টার সীতাংশু চক্রবর্তী বলেন, সকালে কয়েকরটি ট্রেন নির্ধারিত সময়ের পর ছেড়েছে, এরমধ্যে দুটি বিশেষ ট্রেন ছাড়তে হয়েছে দেরি করে। সারাদিনে ৫৯টি ট্রেন ছেড়ে যাবে এ স্টেশন থেকে।
এদিকে, সদরঘাটে লঞ্চ টার্মিনালগুলোতে অন্য বছরের তুলনায় ব্যবস্থাপনা ভালো হওয়ায় ভোগান্তি ছাড়াই নৌপথে বাড়ি ফিরতে পারছেন ঈদ যাত্রীরা। এছাড়া বাস টার্মিনালগুলোতে বাড়ছে ঘরেফেরা মানুষের ভীড়।
টঙ্গী থেকে গাজীপুরের চৌরাস্তা মোড় পর্যন্ত তীব্র যানজট হওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে।
এছাড়াও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। এতে ভোগান্তি পড়েছেন ঘরমুখো মানুষেরা।