জাতীয়

ঈদে সার্বিক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে: পুলিশের মহাপরিদর্শক

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা, হাইওয়ে ও রিজার্ভ পুলিশের সমন্বয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ওয়াচ টাওয়ার, চেকপোস্ট দিয়ে মহাসড়কের পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এ মহাপরিদর্শক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ