বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে নেতাকর্মীরা রাজনীতি করছেন— তার সুস্থতার কথা চিন্তা না করে নেতারা আন্দোলনের ইস্যু খুঁজছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাযয়দুল কাদের।
সোমবার সকালে সচিবালয়ে কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে তিনি এ কথা বলেন।
প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে প্রথম কর্মদিবসে এখনো ছুটির আমেজ রয়েছে বিরাজ করছে।
কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়ে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কারাগার কারো ব্যক্তিগত বাড়ি নয় যে, সব সময় সবাইকে দেখা করতে দিতে হবে।
কাদের বলেন, একজন সামরিক পরিবারের সদস্য হয়ে খালেদা জিয়া কেন সিএমএইচে চিকিৎসা নিতে চান না তা বোধগম্য নয়।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনাকে সিএমএইচে নিয়ে যেতে দেয়নি তাই স্কয়ারে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সরকারের ত্রুটিমুক্ত ব্যবস্থাপনার কারণে এবার ঈদে মানুষের ঘরেফেরা নির্বিঘ্ন হয়েছে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নির্বাচনে সেনাবাহিনী চায় অথচ খালেদা জিয়া সিএমএইচে যেতে অনীহা জানিয়েছেন।
অনেকে মনে করছেন তিনি অসুস্থ নন কারণ অসুস্থ মানুষ এত সময়ক্ষেপন করতে পারেন না বলে আভিমত জানান তিনি।