জাতীয়

খুলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট

খুলে দেয়া হয়েছে bdnews24 dot com ওয়েবসাইট
খুলে দেয়া হয়েছে bdnews24 dot com ওয়েবসাইট

খুলে দেওয়া হয়েছে ইন্টারনেট-ভিত্তিক সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট। হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল এ অনলাইন সংবাদমাধ্যমটি। ফলে মোবাইল ফোন অপারেটরসহ অন্য আইএসপির মাধ্যমে ব্রাউজ করা যাচ্ছিলনা ওয়েবসাইটটি । তবে কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর নিদের্শনায় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করে দেয়।

রাত ১০টার পর আরেক ই-মেইল বার্তায় বিটিআরসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিংকগুলো খুলে দেওয়ার মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশ দেয়।

কী কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, সে বিষয়ে বিটিআরসি থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ