বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তাদের অধিকার দিয়ে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ যাতে অব্যাহত থাকে সেজন্য সরকারকে আরো চেষ্টা চালাতে হবে বলে জানিয়েছেন কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোস্যাল ট্রান্সফরমেশন ট্রাস্ট।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা জানান সংগঠনের নেতারা।
তারা বলেন, শুধু রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গেলেই হবে না তাদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার জন্য যারা দায়ী তাদের বিচারের সম্মুখীনও করতে হবে।
পৃথিবীতে যত শরণার্থী রয়েছে তারা যাতে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য জাতিসংঘকে আরো জোরদার ভূমিকা নিতে হবে বলে মানববন্ধনে আহ্বান জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: