জাতীয়

দেশে প্রায় ২ লাখ ৬৮ হাজার একর বনভূমি বেদখলে: বনমন্ত্রী

সংসদ
সংসদ

দেশের প্রায় ২ লাখ ৬৮ হাজার একর বনভূমি বেদখলে রয়েছে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বনমন্ত্রী বলেন, বহু আগে থেকেই প্রত্যন্ত অঞ্চলের সরকারি বনাঞ্চলের কাছের জনগণের চাষাবাদ, বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কারণে বনভূমি জবরদখল হয়েছে। পরে শিল্পায়ন, নগরায়ণ, পাকা সড়ক নির্মাণ, হাটবাজার স্থাপন ইত্যাদি কারণে বনভূমি বেদখল হয়েছে। তবে বর্তমানে ব্যাপক প্রচার এবং সরকারের তৎপরতায় নতুন করে বনভূমি জবরদখলের সুযোগ নেই।

সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ে পরিচালিত জরিপ অনুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত দেশে মোট ইটভাটার সংখ্যা ৬ হাজার ৮০৭টি। এর মধ্যে ৫ হাজার ৫৭টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ১ হাজার ৭৫০টি ইটভাটার ছাড়পত্র নেই।

জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বর্তমানে সারা দেশে মোট আবাদযোগ্য কৃষিজমির পরিমাণ ৮৫ লাখ ৭৭ হাজার ৫৫৬ দশমিক ৫৫ হেক্টর। মোট সেচকৃত জমির পরিমাণ ৭৪ লাখ ৪৮ হাজার ১০০ দশমিক ০৩ সেক্টর। অর্থাৎ সেচের আওতায় জমির পরিমাণ শতকরা প্রায় ৮৭ শতাংশ। আর বাকি ১৩ শতাংশ জমি সেচের আওতার বাইরে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ