জাতীয়

যুদ্ধ-সহিংসতা-নিপীড়নের মুখে ৬ কোটি ৮৫ লাখ মানুষ বাস্তুচ্যুত

 যুদ্ধ-সহিংসতা-নিপীড়নের মুখে ৬ কোটি ৮৫ লাখ মানুষ বাস্তুচ্যুত
যুদ্ধ-সহিংসতা-নিপীড়নের মুখে ৬ কোটি ৮৫ লাখ মানুষ বাস্তুচ্যুত

বিশ্ব শরণার্থী দিবস আজ—বুধবার। যুদ্ধ-সহিংসতা এবং নিপীড়নের মুখে ৬ কোটি ৮৫ লাখ মানুষ নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গতকাল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচিসআরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা থাইল্যান্ডের জনসংখ্যার সমান। তাদের মধ্যে অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে। আর বেশিরভাগই সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, মিয়ানমার এবং সোমালিয়ার শরণার্থী।

গতবছর ২০১৭ সালের শেষ নাগাদ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এর আগের বছরের তুলনায় প্রায় ৩০ লাখ বেশি। গত এক দশক আগে বিশ্বজুড়ে বস্তুহারার সংখ্যা ছিল প্রায় চার কোটি ২৭ লাখ।

দুই যুগের বেশি সময় পার হলেও সমাধান হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যা। কক্সবাজারে অনিয়ন্ত্রিতভাবে রোহিঙ্গাদের বসবাসের ফলে নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা।

তবে রোহিঙ্গারা চান, সম্মানজনকভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন।

আর রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ১৯৭৮ সালের শুরুর দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে শরণার্থী প্রবেশ শুরু হয়। নতুন-পুরাতন মিলিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। যার ফলে আর্থসামাজিক, অর্থনৈতিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানাভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন স্থানীয়রা। তাই তারা চান, দ্রুত রোহিঙ্গাদের যেন নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছেন, সম্মানজনক প্রত্যাবাসন হলে নিজ দেশে ফিরে যেতে চান তারা।

এক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠনগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ