জাতীয়

বাংলাদেশে যোগব্যায়াম দিবস পালনে মোদির শুভেচ্ছা

বাংলাদেশে যোগব্যায়াম দিবস পালনে মোদির শুভেচ্ছা
বাংলাদেশে যোগব্যায়াম দিবস পালনে মোদির শুভেচ্ছা

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস।

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিবসটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শুভেচ্ছা বার্তা পড়ে শোনানো হয়।

সে বার্তায় তিনি জানিয়েছেন, যোগব্যায়াম একটি প্রাচীন অনুশীলন যার মধ্য দিয়ে শরীর, মন কাজ ও চিন্তায় সম্বন্বয় সৃষ্টি হয়।

ঢাকায় এই আয়োজনকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন মোদি।

পাঁচ হাজারেরও বেশী যোগব্যায়াম অনুরাগী এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নিয়ে ঘণ্টাব্যাপী যোগব্যায়াম করেন।

শরীর সুস্থ রাখতে যোগব্যায়ামের বিকল্প নেই উল্লেখ করে অতিথিরা যোগব্যায়ামে নিয়মিত অভ্যস্ত হতে সকলের প্রতি আহ্বান জানান।

ইয়োগা বা যোগব্যায়াম বিশ্বের অন্যান্য দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ বা পরিচিতি নাম হলেও বাংলাদেশে এখনও নতুন বিষয়। ২০১৫ সালে ভারতীয় হাইকমিশন ঢাকায় যখন আন্তর্জাতিক ইয়োগা দিবস পালনের আয়োজন করে, তখন মাত্র সাতশো মানুষ এতে অংশ নিয়েছিল। তিন বছরের মাথায় এসে এ সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

বরাবরের মতো এবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত আর্ন্তজাতিক যোগব্যায়াম বা ইয়োগা দিবসে অংশ নেন হাজার হাজার মানুষ। অংশ নেন সরকারের মন্ত্রী- প্রতিমন্ত্রী দেশের অভিনেতা-অভিনেত্রীরাও।

আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

এমন আয়োজনের জন্য ভারতীয় হাইকমিশন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তার বক্তৃতায়।

যোগব্যায়ামের উপকারিতা তুলে ধরে একে নিয়মিত অভ্যাসে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আর এই আয়োজনে বাংলাদেশের মানুষের অংশগ্রহণ ও স্বতস্ফূর্ততা দেখে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

পরে ঘণ্টাব্যাপী যোগ সাধনায় অংশ নেন সবাই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ