জাতীয়

ফুটবলের উন্নয়নে অবদান রাখতে চায় ব্রাজিল, জিকো আসতে পারে

গ্রেট জিকো
গ্রেট জিকো

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল অবদান রাখতে চায় বলেও জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র।

বুধবার ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।

বিশ্বকাপ শেষে একসময়ের ব্রাজিলের অন্যতম জনপ্রিয় এ ফুটবলার ঢাকায় আসতে পারেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত জানান, জিকো বাংলাদেশে আসতে মৌখিক সম্মতি দিয়েছেন—তার সঙ্গে আসতে পারেন তারকা ফুটবলারদের আরো কয়েকজন।

এ সময় তিনি বলেন, ব্রাজিল দূতাবাসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন দেশটির বিখ্যাত গ্লোবো টিভির তিন প্রতিনিধি দল।

বাংলাদেশে ব্রাজিলের সমর্থন দেখে তারা বিস্মিত—বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে তারা ব্রাজিল সমর্থকদের নিয়ে প্রতিবেদন তৈরি করবেন বলে জানান এ রাষ্ট্রদূত।

তিনি আরো বলেন, প্রতিবেদনটি দেখানো হবে গ্লোবো টিভিতে— ২২ জুন কোস্টারিকার বিপক্ষে সেলেসাওদের ম্যাচটি তারা দেখবেন নারায়ণগঞ্জের "ব্রাজিল বাড়িতে" বসে। তাদের সঙ্গে প্রায় হাজার খানেক দর্শকও ম্যাচটি উপভোগ করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ