কোনো সংলাপের প্রয়োজন নেই জানিয়ে আগামী নির্বাচনের জন্য সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতি হিসেবের জায়গা, এখানে আবেগ-ভালোবাসা মূল্যহীন। ২০০১ এর মতো বিএনপির স্বপ্ন পূরণ হবে না। বিএনপির নেতারা একেকদিন একেক কথা বলেন। প্রশ্ন তোলেন, আসলে কি চায় বিএনপি?
সংলাপের দরজা বিএনপি বন্ধ করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দল এখন আত্মবিশ্বাসী, সফল হবে না কোনো ষড়যন্ত্র।
অন্তর্বতী সরকার নিয়ে সংবিধানের বাইরে যাবার সুযোগ নেই বলে আবারও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: