জাতীয়

নবনিযুক্ত সেনাপ্রধান আজিজ আহমেদকে পরানো হলো ব্যাজ

প্রধানমন্ত্রীর সামনে নবনিযুক্ত সেনাপ্রধান আজিজ আহমেদকে পরানো হলো ব্যাজ
প্রধানমন্ত্রীর সামনে নবনিযুক্ত সেনাপ্রধান আজিজ আহমেদকে পরানো হলো ব্যাজ

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদকে জেনারেল র্যাং ক ব্যাজ পরানো হয়েছে।

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এই র্যাং ক ব্যাজ পরানো হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত এই র্যাং ক ব্যাজ পরান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জেনারেল র্যাং ক ব্যাজ পরানোর পর নবনিযুক্ত সেনা প্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

খবর বাসস।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই তার দল সশস্ত্রবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমাদের সরকার সেনাবাহিনীকে উন্নত ও আধুনিক একটি বাহিনী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সুইপার, ক্লিনারের মতো পদগুলো যুগোপযোগী করতে এসব পদের পদবি পরিবর্তন করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্যসচিব মো. নজিবুর রহমান, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মাদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

গত ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়াটার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গেজেট নোটিফিকেশনে আজিজ আহমেদের ২৫ জুন বিকেল থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত ওই গেজেট নোটিফিকেশনে ২৫ জুন বিকেল থেকেই নবনিযুক্ত সেনাপ্রধানকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে গত সোমবার নবনিযুক্ত সেনা প্রধান আজিজ আহমেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।a

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ