জাতীয়

গাজীপুর নির্বাচনে অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ বার্নিকাটের

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ডিকাব টক’
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ডিকাব টক’

সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম হয়েছে জানিয়ে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ডিকাব টক’ এ স্বাধীনতার সূচনা লগ্ন থেকে বাংলাদেশের অর্থনীতি- রাজনীতির নানা প্রেক্ষাপট তুলে ধরে তিনি এ কথা বলেন।

নির্বাচনে সবার সমান সুযোগ ছিল না আর ভোটারদের ভোট দিতে বাঁধা দেয়া হয়েছে— এ অভিযোগ করে মার্শা ব্লুম বার্নিকাট বলেন, জাতীয় নির্বাচনের আগেই সরকার এ বিষয়গুলো সমাধান করতে হবে। সেইসঙ্গে আবারো জোর দেয়া প্রয়োজন অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর।

দেশের বর্তমান উন্নয়ন ও অগ্রগতির প্রসংশা করে তিনি আরো বলেন, বাংলাদেশ এখন শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে আর তাই এখন অংশগ্রহনমূলক নির্বাচন অপরিহার্য।

সম্প্রতি শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, পোলিং এজেন্টদের আটক করা হয়েছে, ভোটারদেরও কেন্দ্রে যেতে বাঁধা দেয়া হয়েছে। এমনকি নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছে।

তবে আসছে জাতীয় নির্বাচনে এমন ঘটনা আর ঘটবেনা বলে তিনি আশা প্রকাশ করেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের বিষয় সুষ্ঠু তদন্তেরও তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তিনি বলেন, মাদকবিরোধী অভিযান নিয়েও। সরকার দেশজুড়ে মাদকবিরোধী যে অভিযান চালাচ্ছে, তার প্রশংসা করেন বার্নিকাট। বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে মাদকের মূল উৎস শেষ করে দিতে হবে।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের সর্বত্মক সহযোগী হয়ে উঠেছে। নারী উন্নয়ন, খাদ্য উৎপাদনসহ বেশ কিছু ক্ষেত্রে বিশ্বে অনুসরণীয় হয়ে উঠেছে। ব্যবসা বাণিজ্য ও শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ