জাতীয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, রোববার থেকে অবরোধ

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শনিবার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলকারীদের ডাকা সংবাদ সম্মেলনে হামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্ববায়ক নূর হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, সংবাদ সম্মেলন শুরুর আগে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ হামলার প্রতিবাদে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেয়া হল।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্ববায়ক নুর হোসেনসহ বেশ কয়েকজন মারধর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম জাবেদ আহমেদ নূর হোসেনকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

পরে অধ্যাপকের সহযোগিতায় কোটা সংস্কার আন্দোলনের অন্য নেতাকর্মীরা নূর হোসেনকে গ্রন্থাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। ছাত্রলীগের মারধরে রক্তাক্ত নূর হোসেনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আন্দোলনকারীদের ছয়জন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর (২৪), আব্দুল্লাহ (২৩), আতাউল্লাহ (২৫), সাদ্দাম হোসেন (২৫), সাহেদ (২৫) এবং হায়দার। আহতদের অভিযোগ, ছাত্রলীগ নেতারাই তাদের ওপর হামলা চালিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ