জাতীয়

গাজীপুরের বিজয় আ’লীগের ঐক্যের বিজয়: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের এ বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হবার পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নির্বাচিত কমিশনার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি শেখ হাসিনা এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কমিশনারবৃন্দকে শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান।

তিনি এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘গাজীপুরের জয়ে এটাই প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, যদি আওয়ামী লীগ কোন কিছু অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন কেউ তাকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না।’

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের আর্থসামাজিক উন্নয়নের খন্ডচিত্র তুলে ধরে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে পুণরায় দেশ শাসনের দায়িত্বে আসার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি এ জন্য দলের শৃঙ্খলা বজায় রেখে দলের মধ্যে নবীন-প্রবীণের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ