জাতীয়

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত থাকবে: জাতিসংঘ মহাসচিব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

রধামন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম
রধামন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোববার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন দুই প্রধান।

আর রোহিঙ্গাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তার বাংলাদেশে আসা। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করতে কাল কক্সবাজার যাবেন জাতিসংঘ প্রধান ও বিশ্বব্যাংক প্রধান।

রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতি পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোহিঙ্গাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই বাংলাদেশে এসেছে বলে জানান মহাসচিব।

তিনি আরো জানান, রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে।

এর আগে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। রোববার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে দুই বিশ্বসংস্থার প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন মিয়ানমার থেকে পালিয়ে আশা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে তার সরকার। বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে জাতিসংঘ কাজ করবে বলে জানান মহাসচিব।

আর বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্বব্যাংক মহাসচিব।

তিনি জানান, সংকট সমাধানে সব সময় পাশে থাকবে।

এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এই দুই প্রধান।

এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

এর আগে সকালে অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জিম।

শনিবার দিবাগত রাত ২টার পর কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন গুতেরেস।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে শনিবার বিকেলে পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

কাল-সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজার যাবেন গুতেরেস ও জিম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ