হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।
ঢাকার গুলশানে সকাল ১০টার আগেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোলি আর্টিজানের সেই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তিও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মর্মান্তিক ও নৃশংস এ ঘটনার তদন্তে সরকার বসে নেই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে এবং দেশবাসী নিরাপদে আছেন বলে জানান তিনি।
অন্য সময় ভবনটি বন্ধ থাকলেও আজ-রোববার সকাল ১০টা থেকে চার ঘণ্টার জন্য এটি খুলে দেয়া হয়।