সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্প্রতি হয়ে যাওয়া খুলনা ও গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও এ সময় তিনি জানান।
রোববার রাজধানীতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্রিটিশ মন্ত্রী মার্ক ফেল্ডের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী একথা জানান।
তোফায়েল বলেন, বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলে দলটির কোনো অস্তিত্বই থাকবে না।
আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে উল্লেখ করে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের এই উপদেষ্টা।
ৱসিটি করপোরেশন নির্বাচন নিয়ে সম্প্রতি মার্কিন রাষ্টদূতের মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য অনভিপ্রেত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: