কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সোমবার আবারো হামলা হয়েছে— পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারীরা মানববন্ধন করার সময় তাদের ওপর হামলা হয়।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।
এ সময় আন্দোলনকারীদের ওপর ১০ থেকে ১৫ জন হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আজ (সোমবার) ঢাকাসহ সারাদেশে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচির দিন ধার্য ছিল। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: