জাতীয়

সংবাদ সংস্থা আইনের সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন

মন্ত্রি পরিষদ
মন্ত্রি পরিষদ

বোর্ড সদস্য সংখ্যা বারো জনের জায়গায় তের সদস্য বিশিষ্ট করে বাংলাদেশ সংবাদ সংস্থা আইনের সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মূলত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ১৯৭৯ সালের আইনটি ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত করা হয়েছে।

সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।

পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, মৎস্য আমদানি, বিক্রয় করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানার বিধান রেখে মৎস্য সঙ্গনিরোধ আইন ২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

আইনটিতে মৎস্য সঙ্গনিরোধ একটি কর্তৃপক্ষের কথা বলা হয়েছে—এই কর্তৃপক্ষ মৎস্য আমদানি, রপ্তানি, প্যাকেজিং পর্যবেক্ষণ করবে বলে জানান সচিব।

একইসঙ্গে মৎস্যের সঙ্গে কোনো ক্ষতিকর জীবানু বয়ে নিয়ে আসে কি না— এই কর্তৃপক্ষকে পুলিশ, র্যা ব, কোস্টগার্ড, কাস্টমস, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট আইন শৃঙাখলা বাহিনী সহযোগিতা করবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ