কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নেতা রাশেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রায়হানুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের সময় আবেদন করেন শাহবাগ থানার এসআই সজীবুজ্জামান। শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ফেসবুকে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে
গত শনিবার রাশেদ খানের বিরুদ্ধে গত শনিবার রাতে মামলা দায়ের করেন ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান। রোববার রোববার সকালে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: