আগামীকাল-বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্মসম্পাদন-এপিএ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিরিষদ বিভাগের সমন্বয়-সংস্কার বিষয়ক সচিব এম এন জিয়াউল আলম।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সচিব জানান, গতবছর এপিএতে সবচেয়ে ভালো করায় এবার তিন মন্ত্রণালয় ও বিভাগ পুরস্কার পাচ্ছে।
পুরস্কার পাওয়া মন্ত্রণালয় ও বিভাগসমূহ হলো: পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।
এসব মন্ত্রণালয় যথাক্রমে ৯৯ শতাংশ, ৯৮ শতাংশ ও ৯৭ শতাংশ বার্ষিক কাজ সম্পাদন করেছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত কাজ বাস্তবায়নে সরকারের ৪৭ মন্ত্রণালয় ৮০ শতাংশের উপরে নম্বর পেয়েছে।