জাতীয়

সেবার মনোভাব নিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাজের নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সেবার মনোভাব নিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি যেসব কর্মকাণ্ড হাতে নেয়া হয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করার কথা বলেন তিনি

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শুধু ক্ষমতা ভোগ করা নয়, জনগণের সেবা করাই আওয়ামী রী সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে ২০১৪-১৫ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে প্রথমবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এরই ধারাবাহিকতায় সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের জন্য পঞ্চমবারের মতো মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়।

গতবছর এপিএতে সবচেয়ে ভালো করায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়কে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব মন্ত্রণালয় যথাক্রমে ৯৯ শতাংশ, ৯৮ শতাংশ ও ৯৭ শতাংশ বার্ষিক কাজ সম্পাদন করেছে। আর পরিকল্পিত কাজ বাস্তবায়নে সরকারের ৪৭ মন্ত্রণালয় ৮০ শতাংশের উপরে নম্বর পেয়েছে।

সঠিক পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো বাধা আসুক তা অতিক্রম করে সাফল্য অর্জন করা যায় এজন্য আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং পরিকল্পনা প্রয়োজন।

এছাড়া সরকারের চলমান উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ